
সরকারি খাত থেকে আত্মসাৎ করা ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা ফেরত দিতে হবে জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দিয়েছেন।
আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ঢাকার বিশেষ জজ আদালত ৬ মার্চ এ আদেশ দিয়েছেন। তিনি বলেন, সর্বোচ্চ আদালতের টাকা ফেরত দেওয়ার নির্দেশে এটাই প্রমাণিত হয়, অবৈধভাবে সরকারি টাকা উত্তোলন করে জাতীয় সংসদের সাবেক স্পিকার আত্মসাৎ করেছিলেন।
এ-সংক্রান্ত মামলার নথি থেকে দেখা যায়, আগামী ৯ জুলাই বা তার আগে জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় কোষাগারে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্পিকার থাকা অবস্থায় ২০০৬ সালের ২৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে হৃদ্রোগ চিকিৎসা করেন। চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি চিকিৎসার খরচ বাবদ ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকার ব্যয়ভার সরকারি খাত থেকে পরিশোধের অনুমতি চেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেন। কিন্তু প্রধানমন্ত্রী অনুমোদন না দিয়ে জাতীয় সংসদ সচিবালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে স্পিকার নিজ ক্ষমতাবলে বিলটি পরিষদের সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে জাতীয় সংসদের তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বিল পরিশোধ করেন। এই দুজনে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ওই টাকার বিল অনুমোদন ও উত্তোলন করে অবৈধভাবে লাভবান হয়ে অপরাধ করেছেন বলে দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপসহকারী পরিচালক এস এম খবীরউদ্দিন ২০১০ সালের ২৮ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় পাঁচটি মামলা দায়ের করেন।
২০১২ সালের ৭ নভেম্বর ৫ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। এই পাঁচ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ব্যারিস্টার জমির উদ্দিন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পৃথক সিদ্ধান্ত দেওয়ায় পরে অন্য একটি বেঞ্চে প্রেরণ করা হয়। ওই বেঞ্চ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে মামলা চলবে বলে রায় দেন। জমির উদ্দিন সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে গত বছরের ২৫ আগস্ট আপিল বিভাগ পাঁচটি মামলায় বাতিল করেন। তবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে তাঁর উত্তোলন করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেন।
নির্দেশে বলা হয়, আপিল বিভাগের আদেশের কপি বিচারিক আদালতে পৌঁছানোর পর ছয় মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে। বিশেষ জজ আদালত-৭-এ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ পৌঁছায় গত ৯ ফেব্রুয়ারি।

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে জোবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন
১ মিনিট আগে
সারা দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট যখন তুঙ্গে, তখন সারা দেশে আলোচনায় বগুড়ার শেরপুরের পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ফ্লাইহুইল প্রযুক্তি। ‘জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, আর প্রতি ইউনিটের খরচ মাত্র দেড় টাকা’, এমন শিরোনামে খবর এসে বিভিন্ন গণমাধ্যমে।
৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পে ২০০ উপকারভোগীর মধ্যে ৪০০ ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণের সরকারি নথির সঙ্গে মাঠপর্যায়ের তথ্যের অমিলের অভিযোগ উঠেছে। কয়েকজন উপকারভোগী মাস্টাররোলের স্বাক্ষর অস্বীকার করেছেন। বিতরণের পর ছাগল মারা যাওয়া, নগদ অর্থ সহায়তা ও নির্মাণ সামগ্রী ঠিকমতো না পাও
৮ মিনিট আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরে জশনে জুলুসকে কেন্দ্র করে অস্ত্র বহন ও প্রদর্শন, কুশপুত্তলিকা বা মূর্তি প্রদর্শনসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। একই সঙ্গে জুলুসের সময় নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১৮ মিনিট আগে