চাঁদপুরের ৫টি আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেশায় রাজনীতিক। তিনি নগদ ২ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ২৩৬ টাকার মালিক। বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে বছরে আয় ৬ লাখ এবং টক শো থেকে আয় দেড় লাখ। আগ্নেয়াস্ত্র আছে দুটি। বিগত বছরে তাঁর নামে মামলা ছিল ১৯টি। সবগুলো থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।
একই আসনে জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ পেশায় শিক্ষক। শিক্ষকতা থেকে বার্ষিক আয় ৬ লাখ ৯৫ হাজার ৫২৯ টাকা।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন পেশায় ব্যবসায়ী। তিনি নগদ ১ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ৮৮০ টাকার মালিক। আগ্নেয়াস্ত্র আছে ১টি।
একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মোবিন পেশায় চিকিৎসক। তিনি নগদ ১৬ লাখ ৬২ হাজার ২৮০ টাকার মালিক।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ পেশায় ব্যবসায়ী। তাঁর নগদ রয়েছে ১ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৩৮৭ টাকা। তাঁর একটি পিস্তল এবং একটি শটগান রয়েছে। রয়েছে একটি গাড়ি।
একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়ার নগদ আছে ১৭ লাখ ৮০ হাজার ৪৭ টাকা।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মো. হারুনুর রশিদ পেশায় ব্যবসায়ী। ২৬ লাখ ৮৫ হাজার ৯৮২ টাকার মালিক তিনি।
এ আসনে জামায়াতের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী পেশায় শিক্ষক। নগদ ২০ হাজার টাকার মালিক তিনি।
এই আসনে বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর নগদ টাকা আছে ৬ কোটি ১৮ লাখ ৪০ হাজার ১২২ টাকা। গাড়ি একটি।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি প্রার্থী মো. মমিনুল হক পেশায় ব্যবসায়ী। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবুল হোসাইন। তিনি পেশায় শিক্ষক। তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা ছিল। এসব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

ভোলা-১ (সদর) আসনে বিএনপির জোট মনোনীত প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ গরুর গাড়ি প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
৩ মিনিট আগে
জামানত হারাচ্ছেন হেভিওয়েট প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রার্থী হয়ে তিনি মাত্র ১ দশমিক ৪০ শতাংশ ভোট পেয়েছেন।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং একটিতে জয় পেয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
১৭ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে জয় পেয়েছে ১১ দলীয় জোটের প্রার্থীরা। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাসেল ২ লাখ ১১ হাজার ৪১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
২৫ মিনিট আগে