
রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় দুই বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে দক্ষিণখানের কাওলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা জানান, সন্তান গর্ভে থাকা অবস্থায় তাঁর স্বামী অন্যত্র চলে যান। মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং বাসাবাড়িতে কাজ করেন। ঘটনার দিন বেলা ১টার দিকে শিশুটিকে বাসায় রেখে কাজে যান। প্রায় দেড় ঘণ্টা পর ফিরে এসে শিশুর পোশাকে রক্তের দাগ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যান।
শিশুটির মা অভিযোগ করেন, পাশের বাসার ১০ বছর বয়সী একটি ছেলে প্রায়ই তাঁর মেয়ের সঙ্গে খেলাধুলা করত। তাঁর অভিযোগ, ওই শিশুই তাঁর মেয়েকে যৌন নিপীড়ন করেছে।
ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের এক চিকিৎসক জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার আমতলীতে আদালতের নির্দেশে চাষ করা জমির ধানের চারা রাতের আঁধারে তুলে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আলতাফ আকন ও সেলিম আকনের বিরুদ্ধে। প্রতিবাদ করায় জমির মালিকপক্ষকে দুই দিন বাড়িতে আটকে রাখার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
৪ মিনিট আগে
গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরদাস জামতলা বাজারে ইয়াবা বিক্রি করতে যান ওই গরু ব্যবসায়ী। এ সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাঁর কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
৭ মিনিট আগে
ডিম ও মুরগির উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া, পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা।
৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় ছয় বছর আগে এক তরুণীকে ধর্ষণের ঘটনার মামলায় মো. রাজীব (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে