চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় ছয় বছর আগে এক তরুণীকে ধর্ষণের ঘটনার মামলায় মো. রাজীব (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক এস এম জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রাজীব চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গা ধুমপাড়া এলাকার বাসিন্দা।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সব্যস্ত করে সাজার রায় ঘোষণা করেছেন।
আদালতের রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। রায় শেষে আসামিকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জেবুন নাহার।
মামলার নথি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী তাঁর মায়ের সঙ্গে নগরের পতেঙ্গা থানার কাটঘর হিন্দুপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে রাজীব বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
২০২০ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে বাসায় কেউ না থাকার সুযোগে আসামি রাজীব ওই বাসায় গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে প্রতিবেশীদের হাতে আটক হন ওই যুবক।
এ সময় ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা পতেঙ্গা থানায় একটি মামলা করেন।
তদন্ত শেষে একই বছরের ১৩ ডিসেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন। এই মামলায় মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে