
রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। চারদিক ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
বুধবার (৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী শামীম নামের এক হকার বলেন, হঠাৎ বিস্ফোরণের শব্দ পান তিনি। এরপর ধোয়া দেখতে পান। পরে লোকজন দৌড়াদৌড়ি করে নিরাপদে চলে যান।
চার্চের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানিয়েছেন, দুজন লোককে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তাঁরা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

মাগুরার বেরইল পলিতায় নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকার বইঠার ছন্দ আর দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো নদী এলাকা। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের নবগঙ্গা নদীতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২৪ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব রায় (২২) নামে এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় শুভ্রদেব রায় (১৭) নামে অপর মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
২৬ মিনিট আগে
বরিশালের মুলাদীতে লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক-কর্মচারীদের গালাগাল, হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তার দাবিতে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
৩০ মিনিট আগে
বরিশালের মুলাদীতে আলোচিত আল আমিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি কাওসার আকনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হলেও মাত্র এক রাত থানায় রেখে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আদালতের আদেশের পরদিন সন্ধ্যায় আসামিকে থানায় এনে পরদিন সকালেই কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।
৩৯ মিনিট আগে