
ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে। আজ সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেয় পুলিশ।
ডিবিতে নেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ‘তাঁকে (মনসুর) বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে জানানো যাবে।’
২০১৮ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মনসুর। কিন্তু সংসদে নিজের ভূমিকা ছিল আওয়ামী লীগের সংসদ সদস্যদের মতো।
১৯৮৬ সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে নির্বাচিত হন ডাকসুর ভিপি। তাঁর নেতৃত্বে নানা প্রতিকূলতা অগ্রাহ্য করে ডাকসু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ ও ১০ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে। তবে কয়েক দিন ধরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসার কথা জানিয়েছেন চিকিৎসকেরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডির বাসায় কোরবানির গরু পৌঁছে দেওয়ার পর দাম পরিশোধ করলেন ব্যবসায়ী খলিলুর রহমান। গ্রামের কৃষকের খামারে লালন-পালন করা গরুটির দাম ১ লাখ ৪০ হাজার টাকা। সঙ্গে একটি খাসি কিনেছেন ২৫ হাজার টাকায়। হাটের ভিড়, পরিবহনের ঝামেলা কিংবা দালালের বাড়তি খরচ ছাড়াই সরাসরি কৃষকের কাছ থেকে পশু কিনে...
১ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদের প্রমাণ পাওয়ায় দেশের ১৪১ জন মাদ্রাসাশিক্ষকের এমপিও সুবিধা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাঁদের মধ্যে ৬০ জনই গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসায় কর্মরত।
২ ঘণ্টা আগে
ভোর গড়াতেই চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বাজার জেগে ওঠে আগুনের লাল আভায়। বাজারের এককোণে টিনশেডের ছোট্ট কামারের দোকানে তখন হাতুড়ির ছন্দময় শব্দ টাং! টাং! টাং! আগুনে লাল হয়ে ওঠা লোহাকে পিটিয়ে দা বানানো হচ্ছে, কোথাও তৈরি হচ্ছে বঁটি, আবার কোনো কোণে চলছে পুরোনো কৃষি সরঞ্জামে নতুন প্রাণ ফেরানোর চেষ্টা।
২ ঘণ্টা আগে