ঈদের আগে হঠাৎ সরকার ঘোষণা দেয় এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না মোটরসাইকেল। তবে শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পাসের ব্যবস্থা করা হয়। যৌক্তিক কারণ দেখিয়ে পাস নেওয়ার সুযোগ রাখা হয়। তবে শেষ পর্যন্ত বেশির ভাগ মোটরসাইকেলচালক মুভমেন্ট পাস ছাড়াই ঢাকা ছাড়ছেন।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর গাবতলীতে অন্তত ৪০ থেকে ৫০ জন বাইকচালকের কাছে মুভমেন্ট পাস থাকার বিষয়ে জানতে চাওয়া হয়। বেশির ভাগই জানিয়েছেন মুভমেন্ট পাস নেই। পুলিশ আটকাবে কি না, জানতে চাইলে তাঁরা বলছেন, পুলিশ ধরলে কী আর করার। গাড়ি পাচ্ছি না। পেলেও টিকিটের অনেক বেশি দাম।
কিছু মোটরসাইকেলচালকের সঙ্গে মালামাল থাকলেও তারা ঢাকা ছাড়ার কথা অস্বীকার করে বলেন, এই সামনে যাব। ঢাকার বাইরে যাচ্ছি না। আবার অনেকেই সাভার-নবীনগরের যাত্রী ডাকছেন।
তবে কেউ কেউ পুলিশের নির্দেশনা মেনে মুভমেন্ট পাস নিয়ে ঢাকা ছাড়ছেন। নিজের মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছেন মিরপুরের বাসিন্দা মো. হিমেল। পেশায় ব্যবসায়ী এই তরুণ জানালেন, মিরপুর ট্রাফিক পুলিশের ডিসি কার্যালয় থেকে দুটি বাইকের মুভমেন্ট পাস নিয়েছেন। পাস সঙ্গে নিয়ে যাচ্ছেন। পাস থাকায় পথে কোনো বাধা পাবেন না বলে আশা করছেন তিনি।
এদিকে ঢাকা জেলা পুলিশের ট্রাফিকের সদস্যরাও কাজ করছেন। আমিনবাজার ব্রিজ এলাকায় গাড়ির লেন ও সড়কে হাটা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছেন। কথা হয় জেলা পুলিশের আমিনবাজারের দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক (টিআই) রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার দায়িত্ব ট্রাফিক পুলিশের না। আমরা ট্রাফিকের সদস্যরা সড়কের যানজট নির্বিঘ্ন করতে কাজ করছি। মুভমেন্ট পাস চেক করার দায়িত্ব পুলিশের ক্রাইম বিভাগের। তাঁরা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন।’
টিআই রবিউল আরও বলেন, ‘সড়কে প্রচণ্ড যানজট। বিশেষ করে ঢাকা ছাড়ার সময় গাবতলী ব্রিজের গোড়ায় গাড়ির ধীরগতির কারণ যানজট লেগেছে। শ্যামলী থেকে গাবতলী আসতেই দুই ঘণ্টা লাগছে। গাবতলী-আমিনবাজার ব্রিজ পর্যন্ত যানজট। এরপর রাস্তা ক্লিয়ার।’
গাবতলী মোড়ে দায়িত্ব পালন করছেন ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যরা। তাঁরাও মুভমেন্ট পাস চেক করছেন না। এ বিষয়ে টিআই কামরুল বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার জন্য আমাদের আলাদা টিম রয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট।
৩ ঘণ্টা আগে
ফেনী সদরের মোহাম্মদ কাওছার ও ফৌজিয়া আক্তার ইভার ঘর আলো করে এসেছিল মোহাম্মদ সাইফান। পরিবারের প্রথম সন্তাকে নিয়ে বুনছিলেন কত স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। হামে আক্রান্ত হয়ে প্রায় ২১ দিনের লড়াই শেষে হার মানে সাইফান।
৪ ঘণ্টা আগে
১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসকের তীব্র সংকটের মধ্য দিয়ে চলছে চিকিৎসাসেবা। হাসপাতালটিতে অনুমোদিত ৬৬টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। ৫৩টি পদই শূন্য রয়েছে। এর মধ্যে ২১ বিষয়ের চিকিৎসক পদে কর্মরত নেই একজনও।
৪ ঘণ্টা আগে
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর শহড়াবাড়ি স্পারে আবারও ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত স্পারের ১৫০ মিটার অংশ যমুনায় বিলীন হয়ে গেছে। স্পারের ভাঙনরোধে পানিতে বালুভর্তি জিও ট্যাক্স ব্যাগ ও জিও টিউব ব্যাগ ফেলা হচ্ছে।
৪ ঘণ্টা আগে