
বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে (৪০) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে সীমান্ত পিলার-৫৬ থেকে প্রায় ৮০০ গজ উত্তরে একটি এলাকা থেকে মুক্তিপণ ছাড়াই তাঁকে উদ্ধার করে বিজিবি। পরে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়ার বাগানপাড়া গ্রামের বাসিন্দা দুলালকে গরু কেনাবেচার লোভ দেখিয়ে মিয়ানমারের ৫-৬ জন নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫-এর মাঝামাঝি এলাকা দিয়ে মিয়ানমারের ভেতরে নিয়ে যায় এবং আটকে রাখে।
পরে গত ১০ জুন বিজিবি স্থানীয় সূত্রের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, অপহৃত দুলাল পোয়ামহুরী বিজিবির বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) দায়িত্বপূর্ণ এলাকার উল্টো দিকে মিয়ানমারের ভেতরে ম্যানশনপাড়া নামক স্থানে আটক আছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুধবার দুপুরে বিজিবির পোয়ামহুরী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তরে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা থেকে অপহৃত দুলালকে উদ্ধার করে। কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই তাঁকে বাংলাদেশে ফেরত আনা হয়। এরপর বিজিবির পোয়ামহুরী বিওপির কমান্ডার স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধার দুলালকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে