
ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ছেলে পার্থ তানভীর নভেদ। তাঁর মরদেহ আগামীকাল বুধবার বেলা সাড়ে ১২টায় ছায়ানটে নেওয়া হবে বলে জানিয়েছেন নভেদ।
সন্জীদা খাতুনের বাবা ড. কাজী মোতাহার হোসেন ছিলেন বিখ্যাত পরিসংখ্যানবিদ ও জাতীয় অধ্যাপক। সন্জীদা খাতুন বাংলাদেশের একজন খ্যাতনামা শিক্ষাবিদ ও সংগীতজ্ঞ। তিনি কাজী আনোয়ার হোসেনের বোন এবং রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের স্ত্রী।
সন্জীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কাজের স্বীকৃতিস্বরূপ বহু পুরস্কার পেয়েছেন সন্জীদা খাতুন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত), দেশিকোত্তম পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত)।
এ ছাড়া কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট ১৯৮৮ সালে তাঁকে ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি দেয়। ২০১৯ সালে ‘নজরুল মানস’ প্রবন্ধ গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক–সমকাল সাহিত্য পুরস্কার পান। ২০২১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।
আরও পড়ুন—
আমাদের প্রেরণাস্থল সন্জীদা খাতুন

রাজধানীর টিকাটুলীতে বাসচাপায় রিনা রানী ঘোষ (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, দুপুরে রিনা রানী টিকাটুলী ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন।
৩ মিনিট আগে
বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ টন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এ সময় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৬ মিনিট আগে
চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, সরকারি অর্থের অপচয় রোধ এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।
১২ মিনিট আগে
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। পুলিশ নিহতের সাবেক স্ত্রী তানিয়া ও শাশুড়ি করফুলের নেছাকে আটক করেছে। শ্যালক আকাশকে ধরতে অভিযান চলছে বলে উল্লেখ করা হয়নি।
১৩ মিনিট আগে