সন্জীদা খাতুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান লিখেছেন প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। ‘তুমি দাঁড়াও আমার পাশে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সুদর্শনা অলকানন্দা কুন্ডু। সংগীতায়োজন করেছেন সৌর। ইউটিউবে গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন কামরুল হাসান মিথুন, তাঁর নিজস্ব চ্যানেলেই গানটি প্রকাশ করা হয়েছে।
সন্জীদা খাতুন একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ ও শিক্ষক। বাংলাদেশের এক বর্ণাঢ্য ও অনন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে তিনি শুদ্ধতার প্রতীক। মহান স্বাধীনতা আন্দোলনের ভিত তৈরিতে যে ছায়ানট অগ্রণী ভূমিকা রেখেছে, তিনি তার সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য। সাহিত্যের অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছেন দীর্ঘ সময়, দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে।
ছায়ানট প্রতিষ্ঠা করে দেশের সাংস্কৃতিক জাগরণের ক্ষেত্রে যে অবিসংবাদিত ভূমিকা পালন করে যাচ্ছেন সন্জীদা খাতুন, তাতে জাতি তাঁর কাছে ঋণী হয়ে থাকবে।
সন্জীদা খাতুন ভাষা আন্দোলন থেকে শুরু করে তাঁর জীবনের পুরো সময়ই কাটিয়েছেন রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গান, লোকসংগীত প্রসারের জন্য। বাঙালিকে তার সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হতে দেননি যাঁরা, তিনি তাঁদেরই একজন। পাকিস্তান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কৃতজনদের নিয়ে আয়োজন করেছিলেন কবিগুরুর জন্মশতবর্ষ উদ্যাপনের। নতুন দেশ পাওয়ার পর তাঁর সাংস্কৃতিক পথরেখা নির্ধারণে নিজের জীবন উৎসর্গ করেছেন। যেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আজও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫