একসময় বাংলা একাডেমিতে কাজ করেছিলেন সন্জীদা খাতুন। ছোট্ট একটা খুপরিতে বসে সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত চলত কাজ। ঊনবিংশ শতাব্দীতে যে বাংলা বইগুলো বের হয়েছিল, সেগুলো থেকে কিছু বই বেছে নিয়ে তাতে আরবি-ফারসি শব্দ খুঁজে বের করে নমুনা আর রেফারেন্সসুদ্ধ কার্ডে লিখে সংগ্রহ করতে হতো। এ কাজটা দীর্ঘ সময়ের নয়। এক বেলা কাজ করে আরেক বেলায় লাইব্রেরিতে বই পড়ে কাটিয়ে দেওয়া যেত; কিংবা অফিসের লাইব্রেরি থেকে বই এনেও তা পড়া যেত। এখানে বসেই অনেক বই পড়েছেন তিনি।
যে অভিধানটি নিয়ে কাজ হচ্ছিল, তার প্রধান সম্পাদক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্। তিনি হঠাৎ একদিন এসে এমন এক কথা বললেন, যা সন্জীদা খাতুনের কাছে উদ্ভট বলে মনে হলো। বাংলা একাডেমির নিয়মে ‘ঙ’ বাদ গেছে। সুতরাং এখন যদি ‘বাঙালী’ লিখতে হয়, তাহলে কীভাবে লেখা হবে? তিনি বের করেছেন, বাঙালি না লিখে লিখতে হবে ‘বাংআলী’। এ কথা শুনে তো সন্জীদা খাতুনের চক্ষু চড়কগাছ! এ বানান কী করে লেখা যায়! সিদ্ধান্ত নিতে না পেরে তিনি গেলেন বাংলা একাডেমির পরিচালক সৈয়দ আলী আহসানের কাছে। ‘আমি তাহলে এবার কী করব? কীভাবে লিখব?’ জানতে চাইলেন সন্জীদা খাতুন।
‘অভিধানের বানান হবে প্রচলিত বানান। এখানে তো বানান বদল হতে পারে না।’—বললেন পরিচালক।
আবার এই সৈয়দ আলী আহসানের একটি প্রশ্নও হতবিহ্বল করে তুলেছিল সন্জীদা খাতুনকে। বাংলা একাডেমির পয়লা বৈশাখের অনুষ্ঠানে সন্জীদা খাতুনকে গান করতে বলা হয়েছিল। সন্জীদা খাতুন মহানন্দে গাইলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’।
সৈয়দ আলী আহসান বললেন, ‘ও গান গাইলে কেন? আইবি থেকে আপত্তি করেছে।’
সন্জীদা বললেন, ‘আমরা বাংলাকে ডিজওউন করব কেন?’
আলী আহসান বললেন, ‘আমরা তো পাকিস্তানি।’
সন্জীদা খাতুন বললেন, ‘তার আগে আমরা বাঙালি।’
সূত্র: সন্জীদা খাতুন, জীবনবৃত্ত, পৃষ্ঠা ৩৯-৪০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫