
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বুনিয়া সোহেল (৩৫), সানি (২২), জিহাদ (১৯), শাকিল (২২), পারভেজ (২৩), রনি (৩৯), শহিদুল ইসলাম (৪০), আলী হোসেন সানি (২৭), সাব্বির (১৮), সুমন (২৩), সাব্বির (২১), রমজান (২৩) ও আতিকা (১৯)।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গত সোমবার মোহাম্মদপুর থানা-পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাগেরহাট জেলার রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।
১৮ মিনিট আগে
শিবালয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরগুনায় এক স্কুলশিক্ষককে কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়েছেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মো. বশির উদ্দিন। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন ওই ব্যবসায়ী।
১ ঘণ্টা আগে
আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সম্রাট গ্রুপের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে