
রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে নেমে রহস্যজনকভাবে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে এক পুলিশ সদস্যের। নিহত সদস্যের নাম কনস্টেবল মো. মমিনুল ইসলাম।
আজ বৃহস্পতিবার পুলিশ লাইনস থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ থেকে এ দৃশ্য দেখা যায়।
গতকাল বুধবার বিকেল ৪টার দিকে রাজারবাগ পুলিশ লাইনসের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মমিনুল ইসলাম গোসলের উদ্দেশ্যে ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় কথা বলতে বলতে ঘাটের কাছে দুজনকে আসতে দেখা যায়। তখন তারা মমিনুলের সঙ্গেও কথা বলেন। এরপর মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ সাঁতার কাটতে দেখা গেলেও একটু পরই পানিতে তলিয়ে যান মমিনুল।
এ সময় সেখানে আরেক ব্যক্তিকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পর অন্য একজন পুকুরে গোসল করতে নামেন। তিনি সাঁতরে কিছু দূর গেলে মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সেখানে অনেকে জড়ো হন।
জানা গেছে, মমিনুল ইসলামের বাড়ি নওগাঁয়। ২০১৫ সালের ১২ নভেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সময় আদালত মামলাটির বিচারপ্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেন।
২ ঘণ্টা আগে
নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মিথিলা গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় আহত এক পথচারীকেও হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
৩ ঘণ্টা আগে
মানিকগঞ্জে এক নারীর ছবি বিকৃত করে অশ্লীল কনটেন্ট তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
৩ ঘণ্টা আগে