
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীসহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট থেকে ক্যাম্পাসে অতিথি/দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বেরোবি প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পদক্ষেপ গ্রহণ করছে।

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে গাড়িবহর পৌঁছানোর কথা। পথসভা ও জোহরের নামাজের বিরতির সময় নিরাপত্তায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রায় ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন।
২ মিনিট আগে
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামান জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে কদমতলির ওই বাসার দ্বিতীয় তলার কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ খাটের নিচে গলা কাটা অবস্থায় বিছানার চাদর দিয়ে মোড়ানো ছিল। তিন মাস আগে জুয়েল ও ইয়ানুর স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন।
৫ মিনিট আগে
যশোরের কেশবপুরে ১৪ বছর বয়সী দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা রাস্তার পাশে মেলে ধরা হয়।
১০ মিনিট আগে