Ajker Patrika

বিশ্বকাপের পর এবার ক্লাব ফুটবলেও বিতর্কের জন্ম দিলেন আর্জেন্টিনার ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপের পর এবার ক্লাব ফুটবলেও বিতর্কের জন্ম দিলেন আর্জেন্টিনার ফুটবলার
নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন পারেদেস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের বিতর্ক না থামতেই আবারও আলোচনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এবার আর্জেন্টাইন লিগে বোকা জুনিয়র্সের হয়ে খেলতে গিয়ে তাঁর একটি আচরণ নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে বোকা জুনিয়র্স। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে পারেদেসের আচরণ।

ম্যাচের এক পর্যায়ে বলের দখল নিতে গিয়ে বোকা জুনিয়র্সের এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে যান নিউয়েলসের ফুটবলার ফাকুন্দো গুচ। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় পারেদেস জোরে বল ছুড়ে তাঁর শরীরে আঘাত করেন, ফলে তিনি আবারও মাটিতে পড়ে যান। এই ঘটনায় মুহূর্তেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রেফারি পারেদেসকে হলুদ কার্ড দেখিয়ে শাস্তি দেন। তবে সামাজিক মাধ্যমে এবং ফুটবল অঙ্গনে তারকা ফুটবলারের এই আচরণকে অসংযত ও অনৈতিক বলে তীব্র সমালোচনা করা হচ্ছে।

এর আগে বিশ্বকাপ ফাইনালে একই ধরনের বিতর্কে জড়িয়েছিলেন পারেদেস। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর শেষ বাঁশি বাজতেই স্পেনের দুই খেলোয়াড় এরিক গার্সিয়া ও গাভির ওপর চড়াও হন তিনি। সেই ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

আলোচিত ঘটনা নিয়ে বিশ্বকাপের পর তদন্তে নামে ফিফা। পারেদেস ছাড়াও সেই ঘটনায় সংশ্লিষ্ট সবার আচরণ নিয়ে তদন্ত করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মোট তিনটি অভিযোগ আনা হয়েছে পারেদেসের বিরুদ্ধে। সবগুলো অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ নয় ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন বোকা জুনিয়র্সের এই ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত