
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং তাঁর স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
রাজ্জাকের স্ত্রী-সন্তান হলেন শিরিন আখতার বানু ও রেজওয়ান শাহনেওয়াজ সুজিত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
তদন্ত সংস্থাটির ভাষ্য, রাজ্জাকের পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন বলে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। সে জন্য অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের অভিযানে অপহরণকারী চক্রের আট সদস্যকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় অপহৃত দুই কলেজশিক্ষার্থীকে। জব্দ করা হয় অপহরণকাজে ব্যবহৃত চারটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন।
৫ মিনিট আগে
তামাকপণ্যের সহজলভ্যতা ও তুলনামূলক কম মূল্য তরুণদের তামাক ব্যবহারে উৎসাহিত করছে। তাই এসব পণ্যের কার্যকর মূল্যবৃদ্ধি তরুণদের ধূমপান শুরু নিরুৎসাহিত করার সবচেয়ে কার্যকর পদ্ধতি।
৭ মিনিট আগে
রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় সরকারি জমি উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এবং ধাওয়া দেওয়া হয়।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ১০ বছর আগে সাত বছরের এক শিশুকে হত্যার ঘটনায় সুজন দাশ (৩৫) নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে