রাজধানীর গুলশানে মানববন্ধন করতে না পেরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন ই-অরেঞ্জ ভুক্তভোগীরা। এ সময় তাঁরা পণ্য অথবা টাকা ফেরতের দাবি জানান। একই সঙ্গে ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের ভাই বনানী থানার ওসি সোহেল রানার বিরুদ্ধে তদন্ত দাবি করেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পূর্ব ঘোষণা অনুযায়ী, ই-অরেঞ্জ অফিসের সামনে মানববন্ধন শুরু করেন ভুক্তভোগীরা। কিন্তু পুলিশ এসে তাঁদের জানায়, কূটনৈতিক এলাকা হওয়ায় সেখানে মানববন্ধন করা যাবে না। এরপর ১০ মিনিট সেখানে অবস্থান শেষে এলাকা ছাড়েন তারা।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কূটনৈতিক এলাকা হওয়ায় ওখানে বেশি সময় ধরে জনসমাগম, মানববন্ধন সম্ভব নয় ৷ এজন্য কিছুক্ষণ অবস্থান শেষে তাদের আমরা বুঝিয়ে বলেছি স্থান ত্যাগ করতে। তারাও বিষয়টি বুঝতে পেরে চলে গেছে ৷
এরপর বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন ভুক্তভোগীরা। তাঁরা বলেন, স্বামীসহ সোনিয়া মেহজাবিন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু বিথী আক্তার এখনো নিখোঁজ। তাঁকে গ্রেপ্তার করা না হলে টাকা ফিরে পাওয়া যাবে না।
বিক্ষোভকারী আশরাফুল ইসলাম বলেন, ই-অরেঞ্জের মালিক হিসেবে সোনিয়া মেহজাবিন আর বিথী আক্তারকে দেখানো হলেও এর নেপথ্য কারিগর হলেন ওসি সোহেল রানা। দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। এগুলো নিয়ে পত্রিকায় লেখালেখিও হয়েছে। অথচ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বিক্ষোভকারীরা জানান, এপ্রিলের পর ক্রিকেটার এবং সাংসদ মাশরাফি বিন মর্তুজাকে ই-অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে দেখে তারা প্রতিষ্ঠানটি থেকে লাখ লাখ টাকার পণ্য অর্ডার করেছিলেন। অথচ এখন মাশরাফি এর দায় এড়াতে চাইছেন।
ই-অরেঞ্জে ২২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করা গ্রাহক তৌফিক ইসলাম বলেন, ই-অরেঞ্জ একের পর এক মিথ্যাচার করছে। সোনিয়া মেহজাবিনের আইনজীবী বলছেন, জানুয়ারিতে কোম্পানির মালিকানা পরিবর্তন হয়েছে। অথচ মার্চ-এপ্রিলের কাগজপত্রেও মালিক হিসেবে সোনিয়া মেহজাবিনের স্বাক্ষর রয়েছে ৷ মাশরাফির চুক্তির সময়সীমা নিয়েও মিথ্যাচার করা হচ্ছে ৷
ভুক্তভোগীরা বলেন, আমাদের বিক্ষোভ কারো বিরুদ্ধে না। আমরা শুধু আমাদের টাকা ফেরত চাই।
গত ১৭ আগস্ট ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের মালিকদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির গ্রাহক মো. তাহেরুল ইসলাম। এ মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তাঁর স্বামী মাসুকুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমান উল্যাহকে গত ২৩ আগস্ট পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত। এরপর গতকাল বৃহস্পতিবার ১৩ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে ই-অরেঞ্জের বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে