Ajker Patrika

রাজধানীতে ডিবির অভিযানে ১০৫টি সুইচ গিয়ার চাকুসহ একজন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীতে ডিবির অভিযানে ১০৫টি সুইচ গিয়ার চাকুসহ একজন গ্রেপ্তার
রাজধানীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০৫টি চাকুসহ একজনকে গ্রেপ্তার করেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহআলী এলাকায় ১০৫টি সুইচ গিয়ার চাকুসহ মো. রেজাউল করিম নামের এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। পরে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। পুলিশের দাবি, রেজাউল কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে চাকু বিক্রি করতেন।

বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, গতকাল সোমবার শাহআলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, ওই এলাকায় এক ব্যক্তি উঠতি কিশোর ও ছিনতাইকারীদের কাছে সুইচ গিয়ার চাকু বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে বিভিন্ন রং ও আকারের ১০৫টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

ডিবি মিরপুর বিভাগ জানায়, জিজ্ঞাসাবাদে রেজাউল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরের বিভিন্ন কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে এসব চাকু বিক্রি করে আসছিলেন। পরে তাঁকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত