
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ঢাকার আদালতে দায়ের করা এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পরোয়ানা জারির এই নির্দেশ দেন।
একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন আদালত।
গত ১৮ এপ্রিল আলেশা মার্টের একজন গ্রাহক সুভাষ চন্দ্র পাথর বাদী হয়ে মামলা দায়ের করেন। ওইদিন আদালত অভিযোগ আমলে নিয়ে মঞ্জুরুল আলমের বিরুদ্ধে সমন জারি করে ৩ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সমন পেয়ে আদালতে হাজির না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাদীর আইনজীবী নির্মল চন্দ্র চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রতারণার মাধ্যমে ১ কোটি ৩৯ লাখ ৯৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়।
বাদী মামলায় অভিযোগ করেন, তিনিসহ ২৭ জন আলেশা মার্টের আকর্ষণীয় ও লোভনীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য অনলাইন ও ব্যাংকের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে এক কোটি ৩৯ লাখ ৯৪৫ টাকা পরিশোধ করেন।
আলেশা মার্ট টাকা বুঝে পেয়ে পণ্য সরবরাহের তারিখসহ টাকার রশিদ প্রদান করে। কিন্তু নির্ধারিত সময়ের পরেও পণ্য সরবরাহ না করায় বাদী এবং এই মামলার সাক্ষীগণ আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পণ্য সরবরাহ করতে পারবেন না বলে জানান।
একইসঙ্গে টাকা ফেরত দেওয়ার কথা ও জানান। পরবর্তীতে ২৭ জন গ্রাহককে তিনি ২৭টি চেক প্রদান করেন। সবগুলো চেক ই ব্যাংক থেকে প্রত্যাখ্যাত (ডিসঅনার) হয়। এরপর চেয়ারম্যান কথা দেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। দীর্ঘদিন টালবাহানা করার পর ও টাকা ফেরত না দেওয়ায় গ্রাহকগণ গত ৩১ ডিসেম্বর আলেশার কেন্দ্রীয় অফিসে হাজির হলে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে না বলে চেয়ারম্যান জানান এবং টাকা চাইলে জীবনের তরে শেষ করে দেওয়া হবে বলে হুমকি দেন।
জানা গেছে, আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে অনেক প্রতারণার মামলা রয়েছে।

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
৩৯ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে