
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ঢাকার আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সুভাষ চন্দ্র পাথর নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে মঞ্জুরুল আলমের প্রতি সমন জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ৩ জুন মনজুরুল আলমকে আদালতে হাজির হতে হবে।
বাদীর আইনজীবী নির্মল চন্দ্র চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রতারণার মাধ্যমে ১ কোটি ৩৯ লাখ ৯৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়েছে।’
বাদী মামলায় অভিযোগ করেন, তিনিসহ ২৭ জন আলেশা মার্টের আকর্ষণীয় ও লোভনীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য অনলাইন ও ব্যাংকের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে ১ কোটি ৩৯ লাখ ৯৪৫ টাকা পরিশোধ করেন। আলেশা মার্ট টাকা বুঝে পেয়ে পণ্য সরবরাহের তারিখসহ টাকার রশিদ প্রদান করে। কিন্তু নির্ধারিত সময়ের পরেও পণ্য সরবরাহ না করায় বাদী এবং এই মামলার সাক্ষীগণ আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পণ্য সরবরাহ করতে পারবেন না বলে জানান। একইসঙ্গে টাকা ফেরত দেওয়ার কথাও জানান। পরবর্তীতে ২৭ জন গ্রাহককে তিনি ২৭টি চেক প্রদান করেন। সবগুলো চেকই ব্যাংক থেকে প্রত্যাখাত (ডিসঅনার) হয়। এরপর চেয়ারম্যান কথা দেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।
দীর্ঘদিন টালবাহানা করার পর ও টাকা ফেরত না দেওয়ায় গ্রাহকগণ গত ৩১ ডিসেম্বর আলেশার কেন্দ্রীয় অফিসে হাজির হলে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে না বলে চেয়ারম্যান জানান এবং টাকা চাইলে জীবনের তরে শেষ করে দেওয়া হবে বলে হুমকি দেন।
জানা গেছে, আলিশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে অনেক প্রতারণার মামলা রয়েছে।

পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মো. সজিব (২৫)। কিন্তু প্রবাসে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। গতকাল রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশে থাকা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া...
১৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
৩৮ মিনিট আগে
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
২ ঘণ্টা আগে