
ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে ময়লা ফেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ মে) শুভাঢ্যা এলাকায় কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের পাশের সড়কে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ময়লা ফেলার সময় হাতেনাতে ধরা পড়ায় মো. রাসেল মিয়াকে (৪০) এক দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় ময়লা ফেলার নির্দেশ দেওয়ার দায়ে ওয়ালিউর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। এ সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ, পুলিশ ও আনসার সদস্যরা।
ইউএনও উমর ফারুক বলেন, কেরানীগঞ্জ এলাকায় ইতিমধ্যে যত্রতত্র ময়লা ও আবর্জনা ফেলা নিষিদ্ধ করা হয়েছে। কেউ রাস্তাঘাট, খাল বা নদীতে ময়লা ফেলে পরিবেশ দূষণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তার পাশে ময়লা ফেলায় ইতিমধ্যে একজনকে এক দিনের কারাদণ্ড এবং আরেকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উমর ফারুক আরও বলেন, জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন, মাইকিং এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৯৪ কোটি টাকার সোনা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক এক বিক্রয়কর্মীকে (সেলসম্যান) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী ফাতিহা নামের এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে। বিষয়টি স্বীকারও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছে, ভুলবশত এমনটা হয়েছে। তবে এতে শিশুটির কোনো ক্ষতির আশঙ্কা নেই।
১২ মিনিট আগে
পাবনার চাটমোহরে বজ্রপাতে রব্বান আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও চিকিৎসায় অব্যবস্থাপনার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে হামের প্রাদুর্ভাব রোধে
১৭ মিনিট আগে