রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ২৯৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫১০টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৩টি যানবাহন রেকার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত সোমবার (২৯ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৭টি, লালবাগ বিভাগে ২২৪টি, মতিঝিল বিভাগে ৪২২টি, ওয়ারী বিভাগে ১৬৯টি, তেজগাঁও বিভাগে ২৭০টি, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৫২৩টি, উত্তরা বিভাগে ৩৭৫টি এবং গুলশান বিভাগে ২০৪টি মামলা করা হয়েছে। এদিন মিরপুর বিভাগে সর্বোচ্চ মামলা করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। সলিমাবাদ ইউনিয়নের পশ্চিমপাড়ায় প্রায় অর্ধশত বাড়িঘর, একটি মসজিদ, ফসলি জমি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীমনগর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে দশম শ্রেণির দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
১৩ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একার পক্ষে সড়ক থেকে এখনই অটোরিকশা সরিয়ে দেওয়া শুধু সম্ভব নয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পুলিশ ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
২২ মিনিট আগে
পটুয়াখালীর দুমকিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কুকুরটি এখনো ধরা না পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
৩০ মিনিট আগে