রাজধানীর কামরাঙ্গীরচরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৪৪ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ মামলার রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আনিছ আহম্মেদ নীল (৩৫) পলাতক রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হযরতপুর গ্রামে। ঘটনার শিকার ছাত্রী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ত।
ট্রাইব্যুনাল রায়ে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও স্কুলছাত্রীকে অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে দুটি ধারায় আসামিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরও দেড় বছর কারাভোগ করতে হবে। ট্রাইব্যুনাল রায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।
ওই ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. এরশাদ আলম জর্জ রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছেন, আসামির গ্রেপ্তার হওয়ার বা আদালতে আত্মসমর্পণ করার পর এই সাজা কার্যকর হবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরে বসবাসকারী ওই ছাত্রীর (১৫) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় আসামি আনিছ আহম্মেদ নীলের। পরিচয়ের সূত্র ধরে তিনি স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ২০১৭ সালের ৩০ অক্টোবর স্কুলছাত্রী কোচিং সেন্টারের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আনিছ ও তাঁর অজ্ঞাতনামা তিন-চারজন সঙ্গী অপহরণ করেন।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা কামরাঙ্গীরচর থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। পরে পুলিশ ওই ছাত্রীকে দিনাজপুর শহরের কলেজ রোড থেকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে। মামলা তদন্তকালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করে ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি জানা যায়। পরে ধর্ষণ ও অপহরণের দুটি ধারায় আসামি আনিছের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলার বিচার চলাকালে ৩৯ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছিল। সেই কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম দিয়ে বাগিয়ে নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটসম্যান শাহিন আলম। এখন সেই প্রতিষ্ঠান লাপাত্তা।
২ ঘণ্টা আগে
পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে লিখে যাচ্ছেন খাতায়। তাঁদের পাশে বসে লিখছেন আরেক শিক্ষার্থী কলি রানী। তাঁকে দেওয়া হয়েছে ছোট বেঞ্চ। আর সেখানে বসেই মনোযোগসহকারে পা দিয়ে উত্তর লিখে যাচ্ছেন তিনি।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।
৩ ঘণ্টা আগে
আড়াই বছর ধরে থমকে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প। গত ১১ মাস বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রকল্পটির সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে টাকা থাকা সত্ত্বেও সারা দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে