
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি উড়োজাহাজে আবারও যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর এটি ঢাকায় ফিরে এসেছে; যাতে যাত্রী ছিলেন ১৪৬ জন। তাঁদের পরে আরও একটি উড়োজাহাজে করে ব্যাংককে পাঠানো হয়।
বিমান সূত্র বলছে, ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে আজ বুধবার দুপুর ১২টা ৬ মিনিটে ছেড়ে যায় বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি মিয়ানমার থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল এস২–এএফএল রেজিস্ট্রেশনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা ১৭০ জন। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করেন। তখন উড়োজাহাজটি মিয়ানমারের আকাশসীমায় ছিল। নিরাপত্তার কারণে পাইলট ফ্লাইটটি ফেরত আনার সিদ্ধান্ত নেন এবং বেলা ১টা ২১ মিনিটে এটি ঢাকায় অবতরণ করে।
বিমানের একাধিক কর্মকর্তা আজকের পত্রিকা'কে জানান, উড়োজাহাজটিতে আগে থেকে ইঞ্জিনে সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে এটি হ্যাংগারে মেরামতের জন্য রাখা হয়েছিল। গত সোমবার পরীক্ষামূলকভাবে এটিকে ঢাকা–সিলেট–ঢাকা রুটে চালানো হয়, যা সফল ছিল। এরপর আজ ব্যাংকক রুটে ফ্লাইটটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পর আবারও এটি পুরোনো সমস্যার মুখোমুখি হয়।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, ব্যাংককগামী ফ্লাইটটি এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে। কী কারণে সমস্যা হয়েছে, তা প্রকৌশল বিভাগ তদন্ত করে জানাবে। ফিরিয়ে আনা যাত্রীদের আজ সন্ধ্যা ৬টা ২ মিনিটে আরও একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়।
গত ২৮ জুলাই বেলা ৩টা ৩৩ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটিও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বোয়িং-৭৭৭-ইআর উড়োজাহাজে পরিচালিত সেই ফ্লাইট এক ঘণ্টা আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।
সেবারও যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় উড়োজাহাজটি ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট।
আরও খবর পড়ুন:

ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের পর পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্বুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ওই স্থান থেকে বের হওয়া গ্যাসে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে এটি প্রাকৃতিক গ্যাস নাকি মিথেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
৩ মিনিট আগে
ভোলায় স্বামীর অধিকার ও সন্তানের বাবার পরিচয়ের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কাচিয়া ইউনিয়নের বৈদ্যরপোল এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
৮ মিনিট আগে
অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ (সালমান এফ রহমান) ২৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...
১৪ মিনিট আগে
কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা নিয়ে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।
৩০ মিনিট আগে