খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বজলু (৫০) নামের এক সেন্টারিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে হাসপাতালটিতে নির্মাণাধীন ক্যানসার ইউনিটের ১৫তলা থেকে পড়ে মারা যান ওই মিস্ত্রি। লাশ মর্গে রয়েছে।
নিহত মিস্ত্রি সাতক্ষীরা সদরের কুশখালী এলাকার বাসিন্দা বাবর আলীর ছেলে বলে জানা গেছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে ১৫তলা ভবনের ছাদের রড বাঁধছিলেন মিস্ত্রি বজলু। এ সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। লাশের সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি বলেন, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্পে এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টাকালে গণপিটুনিতে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি মাগুরা জেলার মহম্মদপুরের দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে।
৪৪ মিনিট আগে
গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় সুলাইমান শিকদার (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।
১ ঘণ্টা আগে
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার সালিস সালিস শেষে ফেরার পথে হামলায় চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে দাউদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে; একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ
১ ঘণ্টা আগে
সন্ধ্যায় শাহবাগ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়...
২ ঘণ্টা আগে