
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কুবরা এই রিট দায়ের করেন।
রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে ওয়াসার এমডির বিরুদ্ধে উঠা অভিযোগ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশের বাইরে যেতে না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ৩ মার্চ একটি দৈনিকে ‘কানাডার বেগমপাড়ায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর গত ৮ মার্চ এমডি পদ থেকে পদত্যাগ করেন তিনি।
এদিকে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় আব্দুস সালাম ব্যাপারী ও তাঁর স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক এক বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারেই ধর্মীয় রীতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
৩ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১১ মে) রাত ১০টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নে যমুনা নদীর দুর্গম ডুবোচর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৫ মিনিট আগে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সাড়ে ছয় কেজি ওজনের কালো পাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। গত সোমবার (১১ মে) রাতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের বারুলিয়া বাজার এলাকায় একটি সার ও কীটনাশকের দোকান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত র্যাব-৯-এর সাঁড়াশি অভিযানে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
১০ মিনিট আগে