
রোহিঙ্গা ক্যাম্পে ইমামদের প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও গাইডলাইন অনুসরণে এ প্রশিক্ষণ পরিচালিত হবে। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্যে পৌঁছেছেন প্রতিষ্ঠান দুটির প্রধানেরা।
ধর্ম উপদেষ্টা বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ়। বাংলাদেশ তুরস্কের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তুরস্ক সরকার ও দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।
দিয়ানাত ফাউন্ডেশন প্রতিনিধিদলের প্রধান ও ফাউন্ডেশনটির ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে দিয়ানাত ফাউন্ডেশন অত্যন্ত আগ্রহী। রোহিঙ্গা ক্যাম্পের মসজিদসমূহের ইমামদের প্রশিক্ষণ, তাঁদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, ক্যাম্পে আশ্রিতদের স্বাস্থ্যসেবা প্রদান, স্যানিটেশন ও পরিবেশের উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের গাইডলাইন অনুসরণে এ ফাউন্ডেশন কাজ করতে চায়। এ ছাড়া বাংলাদেশের অন্যান্য এলাকায় মানবসেবায় এ ফাউন্ডেশন কাজ করতে ইচ্ছুক। এ বিষয়ে তিনি ধর্ম উপদেষ্টার সহায়তা কামনা করেন।
উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে কার্যক্রম শুরু করার বিষয়ে নিয়মানুসারে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এ ছাড়া ইফা ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও এগিয়ে নেওয়ার অনুরোধ করেন উপদেষ্টা।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও দিয়ানাত ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া প্যাসিফিক সমন্বয়কারী, তুর্কি দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিয়মে রয়েছে, উপাচার্য (ভিসি) হতে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু সেই অভিজ্ঞতা নেই মো. শরীফ আশরাফুজ্জামানের। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি ও এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এই কর্মকর্তাই এখন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি
১ ঘণ্টা আগে
এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
৫ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৫ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
৫ ঘণ্টা আগে