
রাজধানীর পূর্ব বাড্ডায় বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র নাসিম আহাম্মদ ইমাদ উদ্দিনকে হত্যার দায়ে তাঁর বন্ধু আসিফ শিকদারকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার আজ মঙ্গলবার এই হত্যা মামলার রায় দেন।
ঘটনার নয় বছর পর এই মামলার রায় হলো। ওই আদালতের বেঞ্চ সহকারী তানজীল হোসেন ভূঁইয়া বলেন, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসিফ পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ নভেম্বর রাত ৯টার দিকে নাসিম পূর্ব বাড্ডার পোস্ট অফিস গলির একটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে চিৎকার-চেঁচামেচি হচ্ছিল। সেখানে থাকা রমজান তাঁকে জানান, তাঁরা টিভিতে খেলা নিয়ে বাজি ধরেছেন। নাসিম তাঁদের বাজি ধরতে এবং চিৎকার, চেঁচামেচি করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমজানকে থাপ্পড় মারেন আসিফ। বিষয়টি নিয়ে আসিফের বাসায় গিয়ে রমজানেরা হুমকি-ধমকি দেন। আসিফকেও ফোন করে হুমকি দেন।
পরদিন সকাল সাড়ে ৯টার দিকে আসিফ বাজার করতে বের হলে বাসার নিচে নাসিমকে ছুরিকাঘাত করেন। নাসিম দৌড়ে বাসার নিচে গিয়ে পড়ে যান। পরিবারের লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাসিমের বাবা গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আলী আহাম্মদ সাইফুদ্দিন সেদিনই বাড্ডা থানায় আসিফ, রমজান, আব্দুর রশীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসিফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তবে রমজান, আব্দুর রশীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়।
২০২২ সালের ১৯ জানুয়ারি আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আসিফ পলাতক থাকায় ২০২২ সালের ১৯ মে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে যায়।
২ মিনিট আগে
মাদক মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে তাঁর মুক্তির দাবিতে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে জড়ো হন স্বজন ও স্থানীয়রা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে।
৯ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে থেকে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয়। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
১৩ মিনিট আগে
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
১ ঘণ্টা আগে