Ajker Patrika

টঙ্গীতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেল উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২০: ৫১
টঙ্গীতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেল উদ্ধার
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে থেকে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয়। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর গুটিয়ার আন্দারুল এলাকায় একটি কার্টন থেকে ককটেলগুলোর সন্ধান পায় পুলিশ। পরে বিকেল ৪টার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো সেখানে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং ককটেলগুলো সেখানে কারা রেখে গেছে, তা শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত