
মধ্যরাতে রাজধানীর হাজারীবাগের তিনটি ট্যানারি কারখানা পুড়ে ছাই হয়েছে। কারখানাগুলোর গুদামে প্রচুর পরিমাণ প্লাস্টিক পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে। আজ রোববার সকালে স্থানীয়রা ও কারখানার কর্মচারী সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
এর আগে গতকাল শনিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। রাত ১টার দিকে বাশার লেদার নামের একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের ইউসুফ লেদার ও ফেনী লেদার কারখানায় ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, আগুনের খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী কারখানার শ্রমিক-কর্মচারীরা আগুন নেভাতে চেষ্টা করেন। রাত প্রায় পৌনে ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রথমে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে মোহাম্মদপুর ও হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যুক্ত হয়।
হাজারীবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈ জানান, সরু রাস্তা ও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করতে ভোর ৬টা পর্যন্ত সময় লেগেছে।
তিনি বলেন, কারখানাগুলোতে কেমিক্যাল ও প্লাস্টিক-জাতীয় দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।
ফেনী লেদার ট্যানারির নিরাপত্তাকর্মী মো. আনিস মোল্লা বলেন, ‘রাত ২টার দিকে ডিউটিতে ছিলাম, হঠাৎ দেখি বাশার লেদারের কারখানায় আগুন। এরপর তা দ্রুত পাশের দুটি কারখানায় ছড়িয়ে পড়ে।’

অসাবধানতার কারণেই আগুন লেগেছে বলে ধারণা এই নিরাপত্তাকর্মীর।
আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কারখানা কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
৪ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৮ ঘণ্টা আগে