
সাভারের হেমায়েতপুরে র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর থানার টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৪ বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তার তিনজন আন্তজেলা ডাকাত দলের সদস্য। এরা হলেন—মো. জুয়েল শিকদার (৪০), মো. তামিম (২৪) ও উজ্জ্বল সরদার (২০)। এদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এসআরবি জানায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন মাদানী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক থেকে ২৬ লাখ টাকা তোলেন আর. কে এন্টারপ্রাইজের কর্মচারী মো. ইসরাফিল হক (৩৮)। টাকা নিয়ে সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে করে র্যাবের পোশাক পরা কয়েকজন তাঁকে অনুসরণ করেন। একপর্যায়ে ইসরাফিলকে ঘিরে ধরে নিজেদের র্যাব সদস্য পরিচয় দেন তারা। এ সময় তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ইসরাফিল বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে তাঁর কাছ থেকে ২৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. রেজাউল করিম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।
এসআরবি জানায়, ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে তাদের দল। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার সকালে রাজৈরের টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরে তাদের থানায় পাঠানো হয়েছে।

২০২৫ সালের ১৯ জুন খিলগাঁও থানার হত্যা মামলায় শরিফুলকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। সেদিন পুলিশের এক সদস্যকে আঘাত করে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান তিনি। ওই ঘটনায় সেদিনই কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
৪ মিনিট আগে
নোয়াখালীতে ১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার বদলে ২ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তারা বাজার তদারকির দাবি করেছেন। বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকে বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে।
৭ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন (৩২) চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর
২৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহত ও অব্যবস্থাপনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে ‘ময়মনসিংহ মঞ্চ’ নামের একটি নাগরিক সংগঠন হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
২৪ মিনিট আগে