
রাজধানীর পল্লবী মেট্রো স্টেশনে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টার সময় একজনকে আটক করা হয়েছে। পরে পল্লবী থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম (২৮)।
আজ বুধবার দুপুরে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান এমআরটি পুলিশের পরিদর্শক (অ্যাডমিন) সোহেল চৌধুরী।
তিনি বলেন, পল্লবী স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টাকালে শরীফুল ইসলামকে আটক করা হয়। তাঁর কাছ থেকে জাল টাকার নোট উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।
মেট্রোরেল স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে ছেঁড়া-কাটা ও জাল নোট গ্রহণ করে না। এতে জাল টাকা শনাক্তকারী মেশিনও রয়েছে।
ঈদকে কেন্দ্র করে জাল নোট চক্রের তৎপরতার চেষ্টা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এক সময় দূরে থাকা প্রিয়জনের খবর জানার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল হাতে লেখা চিঠি। কাগজের পাতায় মনের কথা, আবেগ ও অনুভূতি লিখে পাঠানো হতো স্বজন, বন্ধু কিংবা ভালোবাসার মানুষের কাছে। আর সেই চিঠির অপেক্ষায় দিনের পর দিন কাটত। ডাকপিয়নের হাতে একটি চিঠি পৌঁছানোর মুহূর্তে মিশে থাকত আনন্দ, কৌতূহল ও ভালোবাসা...
১০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সেতুর নিচের পানিতে দুটি বস্তা ভাসতে দেখা যায়। এরপর সেগুলোতে মরদেহ রয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেতুর ওপর হাজারো উৎসুক মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
২০ মিনিট আগে
আজ চাকরিতে যোগদানের উদ্দেশ্যে বিপিএসসি সচিবালয়ে গেলে পরিচয় যাচাইয়ের সময় রিপনের বিষয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে প্রবেশপত্রের ছবির সঙ্গে তাঁর চেহারা ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারা মিলিয়ে দেখা হয়। এতে তাঁর পরিচয় নিয়ে গুরুতর অসংগতি ধরা পড়ে।
২৪ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।
২৭ মিনিট আগে