
গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের ৫ শতাংশ শ্রমিক অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ/ডব্লিউডব্লিউএফ) বিলম্বিত বকেয়া পাওনা দ্রুত ও আইনসম্মতভাবে নিষ্পত্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন এই পাওনা নিষ্পত্তির মাধ্যমে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে হবে।
আজ বুধবার রাজধানীর বসুন্ধরায় জিপি হাউসের সামনে ‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় সাবেক কর্মীরা তাঁদের পাওনা নিষ্পত্তিতে গ্রামীণফোন কর্তৃপক্ষ ও সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে সাবেক কর্মীরা বলেন, গ্রামীণফোন বর্তমানে দেশের সর্বোচ্চ আয়কারী মোবাইল নেটওয়ার্ক অপারেটর। তাঁদের দাবি, কর্মীদের শ্রম ও ঘামের বিনিময়েই প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে পৌঁছেছে। অথচ ২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে অপকৌশলের আশ্রয় নিয়ে অন্যায্যভাবে কয়েক হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। ৫ শতাংশ লভ্যাংশের হিসাব অনুযায়ী গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা হাজার কোটি টাকার বেশি বলেও দাবি করেন তাঁরা। তবে বর্তমানে ভ্যাট ও কর বাদে প্রত্যেক কর্মীর কাছে ১০ কোটি টাকা করে পাওনা দাবি করা হচ্ছে বলে জানান তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া সাবেক কর্মী ফজলুল করিম প্রিন্স বলেন, ‘এই পাওনাটি আমাদের ন্যায্য ও আইনসম্মত পাওনা। ২২ মাস ধরে আন্দোলন করেও আমরা গ্রামীণফোনের কাছ থেকে কোনো কিছু পাইনি। কিছুদিন আগে আমরা বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন) লিগ্যাল কর্তৃপক্ষের একটি চিঠি পেয়েছি। সেখানে আরবিট্রেশন অথবা এডিআরের (বিকল্প বিরোধ নিষ্পত্তি) মাধ্যমে পাওনা নিয়ে আলোচনায় বসার কথা বলা হয়েছে।’
প্রিন্স আরও বলেন, ‘আমরা সে আশাবাদ ব্যক্ত করে গ্রামীণফোন ম্যানেজমেন্ট এবং গ্রামীণফোন টেলিকম ট্রাস্টি বোর্ডের বোর্ড অব ডিরেক্টরসের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে একটি সুরাহা করুন এবং আলোচনায় বসুন।’
মানববন্ধনকারীরা জানান, ২০১২ সাল থেকে ২০২২ সালের জুন পর্যন্ত গ্রামীণফোন ৩ হাজার ৩৬০ জন কর্মীকে ছাঁটাই করেছে। তাঁদের দাবি, এর মধ্যে অনেকের পাওনা-সংক্রান্ত বিরোধ প্রায় ১৬ বছর ধরে অনিষ্পন্ন রয়েছে। পাওনা আদায়ের দাবিতে তাঁদের আন্দোলন শুরু হয় ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে। এরপর বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তিতে এখনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে দাবি করেন তাঁরা।
সাবেক কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রামীণফোন কর্তৃপক্ষ আলোচনায় বসতে রাজি না হলে গ্রামীণফোন ও গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। কোনোভাবেই তাঁদের আন্দোলন স্তিমিত হতে দেওয়া হবে না বলেও জানান তাঁরা।
এ বিষয়ে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গ্রামীণফোনের কিছু সাবেক কর্মী চাকরিসংক্রান্ত নানাবিধ দাবি-দাওয়া নিয়ে গত কয়েক মাসে বিভিন্ন সময়ে জিপি হাউসসহ আরও কয়েকটি জায়গায় সমবেত হয়েছেন। আমাদের জানা মতে, তাঁদের বেশির ভাগই কয়েক বছর আগে প্রতিষ্ঠান ছেড়ে গেছেন এবং আইন অনুযায়ী তাঁদের প্রাপ্য গ্রহণ করেছেন। এ ছাড়া তাঁরা যে দাবিগুলো তুলেছেন, সেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।’

সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী। নিহত ব্যক্তিরা হলেন পলাশ ও ওবায়দুল।
২২ মিনিট আগে
খুলনা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর তিনি নিজেই কার্যালয়ে ফিরে আসেন। তবে অপহরণের বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেছেন, একটি সমস্যার কথা বলে কয়েকজন তাঁকে কথা বলতে নিয়ে গিয়েছিলেন।
২৫ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের সন্দেহে থানায় ফোন করলে পরিচয় যাচাইয়ের পর তাঁদের আটক করা হয়।
৩১ মিনিট আগে
আলোচিত অর্থ পাচারকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ৪৮ জনের বিরুদ্ধে ৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড থেকে নামসর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ঋণের অর্থ আত্মসাতের মামলায়
৪০ মিনিট আগে