রাজধানীর উত্তরখানে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. মোকছেদুল ইসলাম (২৭) নামের একজনকে খুন ও তাঁর অটোরিকশা ছিনতাই করা হয়েছে। উত্তরখানের পূর্ব মৈনারটেকের ব্যাঙ্গার বাড়িসংলগ্ন সড়কে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই।
ছুরিকাঘাতের পর ওই অটোরিকশাচালককে পথচারী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় উত্তরখান থানায় একটি মামলা হয়েছে। তবে মামলা হলেও হত্যার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নিহত ওই অটোরিকশাচালক হলেন, লালমনিরহাটের হাতিভাঙ্গা উপজেলার রমনীগঞ্জ গ্রামের মাইনুল হক ওরকে মনিরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি উত্তরখানের ভাড়া বাসায় থাকতেন।
মৈনারটেকের ব্যাঙ্গার বাড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি রাস্তায় পড়েছিলেন। তাঁকে উদ্ধার করে মৈনারটেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
অপর দিকে ডিএমপির দক্ষিণখান জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান আজকের পত্রিকাকে জানান, নিহত মোকছেদুল ইসলাম পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তিনি ভাড়ায় অটোরিকশা চালাতেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
সিসি ক্যামের ফুটেজ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই এলাকার আশপাশে কোনো সিসি টিভি ক্যামেরা পাওয়া যায়নি।’

পদ ও পজিশন বিবেচনায় নিয়ে সম্পর্ক তৈরি করলে তা টেকসই হয় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘সফল হওয়ার পর আমরা যদি নিজেদের একটি নির্দিষ্ট বলয়ে আবদ্ধ করে ফেলি, তবে তা সামষ্টিক উন্নয়নকে
৮ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্স ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করে।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সোহেল রানা।
২০ মিনিট আগে
রাজধানীর শ্যামপুর মীর হাজিরবাগ এলাকায় লাকি (১৭) নামের গৃহবধূকে তাঁর স্বামী সজীব গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
২৫ মিনিট আগে