৩২ ঘণ্টার চেষ্টায় উদ্ধারের পরও রাজশাহীর তানোরে নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ হোসেনকে বাঁচানো গেল না। তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানান, আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।
এর আগে ফায়ার সার্ভিসের সদস্যদের টানা ৩২ ঘণ্টা চেষ্টার পর আজ রাত ৯টা ২ মিনিটে সাজিদকে অন্তত ৪৫ ফুট মাটির গভীর থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
গতকাল বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নকলকূপে পড়ে যায় ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে সাজিদ।
তাজুল ইসলাম জানান, বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে একে একে যোগ দেয় আটটি ইউনিট।
৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে বেশ গভীরে চলে গিয়েছিল শিশুটি। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এক্সাভেটর দিয়ে খনন শুরু করে। পাশাপাশি শিশুটির জন্য অক্সিজেন সরবরাহ করে।
কিন্তু এক পর্যায়ে আজ সন্ধ্যায় ৩৫ ফুট খননের পর মাটি জমে যাওয়ায় অক্সিজেন পাঠানো অসম্ভব হয়ে পড়ে। শিশু সাজিদের বাঁচার আশা ক্ষীণ হয়ে আসে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
১১ মিনিট আগে
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
১৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এ এইচ এম আসলাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২৪ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও আনসার সদস্যরা আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
৩০ মিনিট আগে