
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ শোকজের সন্তোষজনক জবাব দেওয়ায় তাঁকে ক্ষমা করে আগের পদে বহাল করা হয়েছে। গতকাল বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত একটি আদেশ জারির মাধ্যমে তাঁকে বহাল করা হয়।
আদেশে বলা হয়, ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ও সহকারী অধ্যাপক (সার্জারি) ইনসিটু ধনদেব চন্দ্র বর্মণ মহাপরিচালকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। পরে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, সেই সঙ্গে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি তাঁর অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে ক্ষমা চেয়ে এবং ভবিষ্যতে এরূপ অনাকাঙ্ক্ষিত আচরণ করবেন না বলে অঙ্গীকার করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত জবাব দাখিল করেছেন। পরে তাঁর দাখিল করা জবাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়।
এতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবর পাঠানো প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় মহাপরিচালক ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা প্রদর্শন করেন এবং তাঁকে আগের কর্মস্থল ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ পদে পুনর্বহাল রাখার জন্য নির্দেশ দেন। সে মোতাবেক তাঁকে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্বে পুনর্বহাল করা হলো।
চিঠি জারির বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, এই আদেশ গতকাল থেকে কার্যকর হয়েছে।
ধনদেব চন্দ্র বর্মণ বলেন, ‘কর্তৃপক্ষ আমাকে আগের পদে বহাল করেছে। আমি কাজ শুরু করেছি।’

রাজধানীর মধ্য বাড্ডায় ইউলুপে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশার চালক মাহবুব আলম (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ সোমবার মাহবুব আলমের লাশ তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে নিয়ে আসেন স্বজনেরা।
৮ মিনিট আগে
খুলনা নগরের দৌলতপুরে খুলনা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে ওই পাম্পে তেল দেওয়া নিয়ে দুই গ্রাহকের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
১২ মিনিট আগে
পাবনা সফররত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের নেতারা। আজ সোমবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৪ মিনিট আগে