
রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষির আঘাতে স্বপন (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক ভোর ৫টায় স্বপনকে মৃত ঘোষণা করেন।
স্বপনের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, স্বপনের স্ত্রী-সন্তান নেই। তাঁরা দুই ভাই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। যার নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ তাঁর ছেলে রিজভি। গতকাল রোববার বাসা ভাড়ার বকেয়া এক হাজার টাকা নিতে আসার কথা ছিল। তবে তাঁকে ভাড়া নিতে আসতে বলার জন্য ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। অনেকক্ষণ পর কলব্যাক করে টাকা রাখতে বলেন। তখন সেলিম দু-এক দিন পরে টাকা দেবেন জানালে রিজভি গালাগালি করেন।
ভোর ৪টার দিকে রিজভি বাসা ভাড়া নিতে আসেন। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে রিজভি ও তাঁর চাচাতো ভাই রোহান সেলিমও স্বপনকে মারধর করেন। স্বপনের বুকে একাধিক কিলঘুষি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় ঘটনাস্থালেই অচেতন হয়ে পড়েন স্বপন। তখন ওই দুজনই তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কিরণ মিয়া জানান, বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে অভিযুক্তরা স্বপনকে ধাক্কা দিলে তিনি উপুড় হয়ে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মানিকগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন। সোমবার বেলা তিনটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় ওই কর্মীদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে গাড়ির পাস নিয়ে তর্কের জেরে জেটি সরকার তরিকুল ইসলামকে ঘুষি মারার অভিযোগ উঠেছে চেকার জুয়েল দের বিরুদ্ধে। আহত তরিকুল ইসলামকে প্রথমে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
৩৬ মিনিট আগে
দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
৩৮ মিনিট আগে