
নারায়ণগঞ্জে বিউটি পারলারের ওয়াশ রুম থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার শহরের আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামীকে আটক করেছে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কামরুন নাহার ইতি ওই বিউটি পারলারের মালিক। তিনি এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে বসবাস করতেন। গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি।
ওসি আব্দুল হালিম জানান, পরী বিউটি পার্লারের মালিক ছিলেন ওই নারী। গত ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর ভাই মো. আলিফ এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।
শুক্রবার দুপুরে পারলারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা ফরেনসিক এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সৌদি আরবে বিয়ে ও একসঙ্গে বসবাস করলেও দেশে পাঠানোর পর হ্যাপি আক্তারকে আর স্ত্রীর মর্যাদা দিতে রাজি নন প্রবাসী এনামুল। এ অবস্থায় স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে কুমিল্লার দেবিদ্বারে ওই প্রবাসীর বাড়ির সামনে অনশনে বসেছেন হ্যাপি আক্তার (২৭)। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
১৯ মিনিট আগে
যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে দেশে মাদক ঢোকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘মাদকের লাগাম টেনে ধরতে না পারলে দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।’
২০ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলার শিমুলতাইড় এলাকায় আবদুল সামাদ মিয়া (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে