Ajker Patrika

এভারকেয়ারে হাদি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২০: ৫২
এভারকেয়ারে হাদি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আজ শুক্রবার সন্ধ্যায় শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মাথায় গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

আজ শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে এটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে এভারকেয়ারের দিকে রওনা হয়।

হাদিকে ঢামেক হাসপাতাল থেকে এভারকেয়ারে স্থানান্তরের বিষয়ে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘‎আমরা ঢাকা মেডিকেলে তাঁর একটা প্রাথমিক সার্জারি করেছি। এখন তাঁকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি। পরিবারের সম্মতিতেই তাঁকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথম দিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাঁদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাঁকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।’

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরিফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরিফ ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় আজ দুপুরে ইনকিলাব মঞ্চের নেতা হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বিকেল ৫টার পর ঢামেক হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর (হাদির) মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তাঁর সার্জারি চলছে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত