
চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী সর্বাত্মক কর্মবিরতি পালন করছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। তবে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তাঁরা। এর মধ্যেই আজ রাত থেকেই মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
আজ শুক্রবার রাত ৮টার দিকে ডিএমটিসিএল সূত্র বিষয়টি নিশ্চিত করে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি) লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, ‘মেট্রোরেলের যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু করেছে।’
এর আগে আন্দোলনরত এক কর্মকর্তা বলেন, ‘ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক তাঁদের আশ্বাস দিয়েছেন যে আগামী ১৮ ডিসেম্বর বোর্ড সভায় চাকরি বিধিমালা অনুমোদন করা হবে। ফলে আমরা আমাদের আন্দোলন স্থগিত করেছি।’
শুক্রবার ছুটির দিনে মেট্রোরেল বেলা ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে। তবে কর্মবিরতির কারণে বেলা ৩টা থেকে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। পরে রাত ৮টা ১৫ মিনিটে ট্রেন পুনরায় চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সময় আদালত মামলাটির বিচারপ্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেন।
২ মিনিট আগে
নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মিথিলা গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় আহত এক পথচারীকেও হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে এক নারীর ছবি বিকৃত করে অশ্লীল কনটেন্ট তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
২ ঘণ্টা আগে