
‘দোতলার অর্ধেক পর্যন্ত আগুন দেখছি ৷ বাকিডা ধোঁয়া আর ধোঁয়া। ভেতরে কিচ্ছু দেহা যাইতাছে না ভাই। মালামাল বাইর করাও যাইতাছে না৷ খুব খারাপ অবস্থা।’ বলছিলেন ঢাকা নিউ সুপার মার্কেটের কর্মচারী মো. সুমন। তিনি কয়েকবার মার্কেটের দোতলার ভেতরে গিয়ে মালামাল বের করার চেষ্টা করেছেন।
সদ্য দেখে আসা দোতলার ভয়াবহ অবস্থার কথা বলতে গিয়ে বারবার থামছিলেন সুমন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, ‘দোতলায় আমার মহাজনের দুইটা দোকান। একটার নাম আয়েশা ফ্যাশন, আরেকটার নাম লেডিস স্টাইল টু। দুই দোকানেই নারীদের ওয়ান পিস বিক্রি করা হয়।’
সুমন বলেন, ‘যা মালামাল তার কতখানি বাইর করতে পারছি, হেইডা কইতে পারি না ভাই। আগুনের তাপ খুব। আর ধুমায় (ধোঁয়া) সব আন্ধার। কিছুই দেহা যাইতাছিল না। আমরা কয়েকবার ওপরে যাইতে পারছি। এহন আর যাওন সম্ভব না।’
তার পরেই আক্ষেপ করে বললেন, ‘আর কয়ডা দিন পরেই চানরাইত (চাঁদরাত)। বেচাকেনাডা তো তহনই হইব। গতকাইল রাইতে মেলা কাস্টমার আছিল। আইজও হইতো ৷ গত রাইতে একটা পর্যন্ত দোকানদারি করছি। কীসে থাইকা কী হইয়া গেল।’
বনলতা মার্কেটের সামনের রাস্তায়ও মালামাল এনে স্তূপ করে রাখা হচ্ছে ৷ এমন এক স্তূপের সামনে পাহারা দিচ্ছিলেন মোস্তাকিম দেওয়ান। রাপা ফ্যাশন ও সামিয়া ফ্যাশন নামে তাঁর ভাইয়ের দুটি দোকান দোতলায় ৷ দুটিতেই বাচ্চাদের কাপড় বিক্রি করা হতো। এক দোকান থেকে কিছু মালামাল বের করতে পারলেও অন্য দোকানের কাছেই যেতে পারেননি তাঁরা। মোস্তাকিম বলেন, ‘সামিয়া ফ্যাশন থেকে কিছু কাপড় বের করতে পারলেও রাপা ফ্যাশন নামের দোকান থেকে কিছুই বের করা গেল না। ভেতরে এখন কী অবস্থা বলতে পারছি না।’
তৃতীয় তলায় বাইনর নামে একটি দোকানের মালিককে উদ্ধার করা সামান্য কিছু মালামালের সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলতে বলতে কাঁদতে দেখা গেল। আবুল কালাম নামের এই দোকানি তাঁর স্বজনদের বলছিলেন, ‘কইতে গেলে কিছুই বাইর করবার পারি নাই। সব শ্যাষ। চিন্তা কইরা আর কী হইব। আমার মতো সবডিরই একই অবস্থা। দোয়া কইরো আমাগো লাইগা।’
কালামের দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেল, তৃতীয় তলায় দোকানের ওপরেই ছিল তাঁদের গোডাউন। দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করা গেলেও গোডাউনের ধারেকাছেই যেতে পারছে না। কালামের দুশ্চিন্তা মূলত গোডাউন নিয়ে।
আরও পড়ুন:

বরিশালে ভূমি অফিসে জেলা প্রশাসনের ঝটিকা পরিদর্শনে দুই কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তাঁদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
১৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
২৪ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা ও তার বন্ধু সাদ্দামকে গুলি করে আহত করার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।
৩১ মিনিট আগে
বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীরে প্রায় ৩২ ফুট দীর্ঘ একটি মৃত তিমি ভেসে এসেছে। বন বিভাগ তিমিটির নমুনা সংগ্রহ ও মাটিচাপা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞের প্রাথমিক ধারণা, এটি বেলিন গোত্রের ব্রাইডস তিমি হতে পারে।
৩৩ মিনিট আগে