Ajker Patrika

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পিলারের সুড়ঙ্গ থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে শাজাহানপুর থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম বলেন, ওই নারী ভবঘুরে ও ভাসমান প্রকৃতির। ফ্লাইওভারের মৌচাক মোড়ের পিলারের বিমের সুড়ঙ্গের ভেতর ঘুমাতেন। গতরাত সাড়ে ৯টার সময় ফ্লাইওভারের দ্বিতীয় তলার পিলারের পূর্ব পাশের বিমের ওপর থেকে অর্ধগলিত ও শরীরে পোকা ধরা হাত-পা বাঁকানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আশেপাশের লোকেরা জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে ওই এলাকায় থাকতেন ও ফ্লাইওভারের বিমের ওপর ঘুমাতেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা যাবে।

এসআই রাশেদুল ইসলাম আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত