
কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ৩৪ জন প্রবাসীর মরদেহ পৃথক ফ্লাইটে দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এসব মরদেহ দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে আসা মরদেহগুলোর মধ্যে কুয়েত থেকে ফ্লাইট কেইউ-৫২৮৩-এ ৩০ জন, মালয়েশিয়া থেকে ফ্লাইট বিএস-৩১৬-এ ২ জন এবং লিবিয়া থেকে ফ্লাইট কিউআর-৬৪০-এ আরও ২ জন প্রবাসীর মরদেহ রয়েছে।
মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য ব্যয় বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ ছাড়া মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার পাওনা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ের মধ্যে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে আগামী ১৫ জুলাই নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৩ মিনিট আগে
নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র হুসাইন। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়ার বিলে।
৯ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
১১ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র লোডশেডিংয়ে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। চাহিদা ২১ মেগাওয়াটের বিপরীতে ১০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
২২ মিনিট আগে