
কারাগারে থাকা যশোরের যুবদল নেতাকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরিয়ে হাসপাতালে নেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে এনেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। গণমাধ্যমে প্রকাশিত এসংক্রান্ত প্রতিবেদন আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চের নজরে আনা হয়।
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী প্রকাশিত ওই প্রতিবেদন পড়ে সুয়োমোটো আদেশ চান।
এ জে মোহাম্মদ আলী বলেন, ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে আনা হবে, স্বাধীন দেশে এগুলো কেন করা হবে?
হাইকোর্ট বলেন, এগুলো তো স্যাটেল হয়ে গেছে।
এ জে মোহাম্মদ আলী বলেন, আমাদের এটার সমাধান বের করতে হবে। আমরা কি দেশের থার্ড ক্লাস সিটিজেন?
হাইকোর্ট বলেন, ডান্ডাবেড়ি তো ঘৃণ্য অপরাধে পরানো হয়। আর এ বিষয়ে হাইকোর্টের তো একাধিক সিদ্ধান্ত রয়েছে। তবে আমরা সুয়োমোটো আদেশ দেব না। আপনারা চাইলে রিট করে আসেন।
পরে আদালত থেকে বের হয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা রিট ফাইল করব।
তিনি আরও বলেন, রাষ্ট্র সরাসরি তার নাগরিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে। কিছু কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে, সারা দেশের বিএনপির নেতা-কর্মীরা গাজা উপত্যকার বাসিন্দা। গাজা উপত্যকায় যেভাবে ইসরায়েলি বাহিনী হামলা করছে, তেমনি আজকে যাঁরা বিএনপি করেন বা সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত, তাঁদের গাজা উপত্যকার নিরীহ নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে। অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। অনেককে গ্রেপ্তার করতে না পেরে তাঁর স্বজনদের উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা-নীলকুঠি সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচ উঠে খানাখন্দে ভরে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষ। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রায়পুরা থেকে নীলকুঠি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার...
৩৬ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধের ব্লক লুট হয়েছে। ১৮ আগস্ট দিবাগত রাত থেকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের সামনে থাকা চরহাইজদা ফসল রক্ষা বেড়িবাঁধ থেকে ব্লক লুট শুরু হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের বিরুদ্ধে অফিস চলাকালে টিএসসির কর্মচারীকে বাসার ব্যক্তিগত কাজে ব্যবহার, কর্মঘণ্টা অনুযায়ী অফিসে উপস্থিত না থাকাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
ব্যাংকের কার্ডে গণপরিবহনে ব্যবহৃত র্যাপিড পাসের সুবিধা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এটি বাস্তবায়িত হলে একটি কার্ড দিয়েই ব্যাংকিং লেনদেনের পাশাপাশি মেট্রোরেল ও নির্ধারিত বাসের ভাড়া পরিশোধ করা যাবে।
১ ঘণ্টা আগে