প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্যের আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬ ’। বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই বইমেলা। কাল সকাল ১০টা ১৫ মিনিটে অনানুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হবে।
ঐতিহ্য জানিয়েছে, সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করতে যাচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’।
সাহিত্য ও সৃজনশীলতার সঙ্গে পাঠক, লেখক, প্রকাশক, বইপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের নিবিড় সংযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন।
কার্নিভালে প্রতিদিনই থাকছে বিষয়ভিত্তিক নানা আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—রাইটার্স ডে, বুক ইনফ্লুয়েন্সার ডে, শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলার প্রতিযোগিতা, শিশুদের চিত্র প্রদর্শনী, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা, ওপেন এয়ার পডকাস্ট, ক্লাব ডে, পাবলিশার্স ডে, বাংলা একাডেমির গাছ পরিচিতি, একক নাটক ‘শহীদ কাদরী’ এবং সংগীতসন্ধ্যা।
এ সব আয়োজনের পাশাপাশি প্রতিদিনই থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। রচনাবলিসহ ১৭ দিনে ১৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হবে।
বইপ্রেমীদের জন্য কার্নিভালে থাকছে আকর্ষণীয় ছাড়ের নানা সুযোগ। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। পাশাপাশি রচনাবলির পৃথক খণ্ড মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় কেনার সুযোগ থাকছে। যেকোনো পরিমাণ বই কিনলেই উপহার হিসেবে পাওয়া যাবে বুকমার্ক।
কার্নিভালে অংশগ্রহণকারী অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়েও থাকছে বিশেষ ছাড়। ঐতিহ্যের পাশাপাশি এই কার্নিভালে অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ। এ ছাড়া ফুড পার্টনার হিসেবে থাকছে নির্বাচিত পাকেরঘর।

রংপুরের কাউনিয়ায় অগ্নিকাণ্ডে দুটি গুদামে থাকা ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্ট
৪ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমানের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১২ মিনিট আগে
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভতে কাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
১৪ মিনিট আগে
টাঙ্গাইলে হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে অভিনব উপায়ে অস্ত্র পাচারের সময় তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ ৩ জন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি স্মার্টফোনও জব্দ করা হয়
২২ মিনিট আগে