
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে শেরে-ই-বাংলা হলের ৪১৩ নম্বর কক্ষে নিহত ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।
শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী স্বপ্ন জানান, সকাল থেকে তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে আনুমানিক বেলা ২টার দিকে তাঁর কক্ষের দরজায় নক করা হলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর তিনি একজনকে সঙ্গে নিয়ে জানালার কাচ ভেঙে ভেতরে তাকালে কনিস্ককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা আনুমানিক বেলা ২টা ২০ মিনিটের দিকে ঘটনাটি সম্পর্কে জানতে পারি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে অবহিত করে। এরপর হলে এসে তার কক্ষ তালাবদ্ধ অবস্থায় এবং ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরে হল প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে পুলিশের সহায়তায় লাশটি নিচে নামানো হয়।
মো. নজরুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে মেডিকেল কর্মকর্তা ও পুলিশের প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের পর আশুলিয়া থানার উপপুলিশ পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক ধারণা অনুযায়ী, আনুমানিক ১০-১২ ঘণ্টা আগে ঘটনাটি ঘটতে পারে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারের ঘোড়দহ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এই শতবর্ষী বটগাছকে ঘিরে গড়ে তোলা হয়েছে একটি রেস্টুরেন্ট। স্থানীয় দুই যুবক কনক হোসেন ও আবির হাসান গাছটির নামের সঙ্গে মিল রেখে এর নাম দিয়েছেন ‘বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’।
৪ মিনিট আগে
সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় নদ-নদীর তীরবর্তী বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব স্থানে অনেক আগে থেকেই বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে নদ-নদীতে। বর্তমানে বেড়িবাঁধের অন্তত ৪০টি স্থান ঝুঁকিতে রয়েছে।
৭ ঘণ্টা আগে
রাজশাহীর প্রশাসন আম সংগ্রহের তারিখ ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে গত এপ্রিলে। কিন্তু তার তোয়াক্কা না করেই দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় অপরিপক্ব আম নামাতে শুরু করেছেন অসাধু ব্যবসায়ীরা। এমনকি জেলার সবচেয়ে বড় আমবাজার বানেশ্বর হাটেও মিলছে আম।
৭ ঘণ্টা আগে
অতিবৃষ্টির ধাক্কায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে লক্ষাধিক কৃষক পরিবার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক জিরাতি পরিবার, যারা প্রতিবছর আবাদ মৌসুমে বাড়িঘর ছেড়ে হাওরে অস্থায়ীভাবে বসবাস এবং জীবিকা নির্বাহ করে। বৈশাখ শেষে যেখানে স্বস্তি নিয়ে ঘরে ফেরার...
৭ ঘণ্টা আগে