
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় রিমান্ড শেষে নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
একই আদালত একই মামলায় ছাত্রলীগ নেতা সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাঈমকে দুদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিকেলে সিয়াম ও নাঈমকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ সর্দার।
আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার এই দুইজনকে আটক করে পুলিশ।
অন্যদিকে ছাত্রলীগ নেত্রী রিভাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৬ ডিসেম্বর রিভাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন ১৫ ডিসেম্বর রাতে রাজধানী থেকে রিভাকে আটক করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়টির জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৩৯১ জনকে এজাহারনামীয় আসামি হিসেবে করা হয়েছে।

রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।
৯ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামের তৃতীয় লিঙ্গের আরও একজন গুরুতর আহত হন।
২৯ মিনিট আগে
গোপালগঞ্জের সদর উপজেলার সোনাশুর এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
৩৭ মিনিট আগে
হামের প্রকোপ মোকাবিলায় সরকারের বিশেষ টিকাদান কর্মসূচিতে সারাদেশে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, কর্মসূচির অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে এবং যেসব উপজেলায় প্রথম ধাপে ক্যাম্পেইন হয়েছে সেখানে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে।
৪২ মিনিট আগে