
অ্যালগরিদমের যুগেও নিরপেক্ষ সাংবাদিকতায় আজকের পত্রিকা অটল রয়েছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান। আজ শনিবার ৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় কেক কেটে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।
কামরুল হাসান বলেন, গত পাঁচ বছরে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের পত্রিকা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সাংবাদিকতার নীতি থেকে একচুলও সরে যায়নি। বর্তমানে সাংবাদিকতা অনেকটা অ্যালগরিদম-নির্ভর হয়ে পড়েছে, যেখানে প্রযুক্তি নির্ধারণ করে মানুষ কী পড়বে বা কী পড়বে না। এমন বাস্তবতায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

কামরুল হাসান বলেন, ‘বানান বা বাক্যগত ভুল হতে পারে, কিন্তু আমরা কখনোই সম্পূর্ণ ভুল সংবাদ প্রকাশ করিনি।’
পত্রিকার এই সাফল্যের কৃতিত্ব সংবাদকর্মী, সম্পাদকীয় বিভাগ ও পরিবেশন-সংশ্লিষ্ট সব কর্মীর উল্লেখ করে কামরুল হাসান বলেন, যোগ্য ও দক্ষ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিদিন একটি নির্ভুল ও পক্ষপাতহীন পত্রিকা পাঠকের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামীকাল থেকে আজকের পত্রিকার ওয়েব সংস্করণে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি সংস্করণও চালু হচ্ছে। এর ফলে ইংরেজি ভাষার পাঠকেরা পত্রিকাটির সংবাদ পড়তে পারবেন।
সংক্ষিপ্ত পরিসরে পাঁচ বছর পূর্তি উদ্যাপন করা হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনার কথা জানান কামরুল হাসান। এ সময় তিনি পত্রিকার বিনিয়োগকারী ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
২০ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
২৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
৩২ মিনিট আগে