আগাম ঘোষণা ছাড়াই মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৯ টা ১৫ মিনিট থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল আজিমপুর সরকারি কলোনি। ঘোষণা ছাড়া বিদুৎ সেবা বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েন সেখান বসবাসকারী কয়েক হাজার বাসিন্দা। বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। জেনারেটর থাকলেও সেটি বন্ধ থাকায় সুউচ্চ ভবনে ওঠানামা করতে ভোগান্তির শেষ ছিল না।
২০ নম্বর ভবনের নিরাপত্তা কর্মী সদরুল আহমেদ বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে কোন ঘোষণা ছাড়াই হঠাৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। রোগী, শিশু, নারি পুরুষসহ অনেকের কষ্ট হয়েছে।
আজিমপুর গণপূর্ত বিভাগ জানায়, আজিমপুর বি জোনে ২৩টি ২০ তলা ভবন রয়েছে। প্রতিটি ভবনে ৭৬টি পরিবার বসবাস করছেন। এতে সর্বমোট ১ হাজার ৭৪৮টি ফ্লাইট রয়েছে। এসব ফ্ল্যাটে ১০–১২ হাজার লোকজনের বসবাস। হঠাৎ বিদ্যুৎ বন্ধ করায় বাসিন্দাদের ভোগান্তির শেষ ছিল না। অনেকেই আজিমপুর সরকারি কলোনি গ্রুপে এ বিষয়টি জানতে চেয়ে এসএমএস করেছেন।
গণপূর্ত অধিদপ্তরের পাম্প অপারেটর শহীদুল্লাহ বলেন, ‘বিদ্যুৎ বিভাগ থেকে দীর্ঘ সময় কোনো কাজ করতে গেলে তাদেরকে আগে নোটিশ দেওয়া হয়। সে মোতাবেক তারা প্রতিটা ভবনে জানিয়ে দেন। কিন্তু আজ কোনো নোটিশ ছাড়াই বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।’
আজিমপুর বি জোনের বিদ্যুৎতের অভিযোগ অফিসে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে সরবরাহ বন্ধের বিষয়ে তাঁদের জানানো হয়নি। বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে গণপূর্ত অধিদপ্তর আজিমপুর জোন, বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র ও আশপাশের নিরাপত্তা কর্মী এবং পাম্প অপারেটরদের সঙ্গে কথা হয়। কিন্তু কেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।
গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগের উপ–সহকারী প্রকৌশলী আবদুল আল মামুন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি তাঁদের আগে জানানো হয়নি। তিনি বলেন, ডিপিডিসি ঘোষণা ছাড়াই বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে।
জানতে চাইলে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রিড বিভাগে কাজ করছে। বিকেল ৫টা–৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’
বিদ্যুৎ বন্ধের আগে এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানান তিনি। তবে মাইকিংয়ের বিষয়টি ভবনের নিরাপত্তাকর্মী, পাম্প অপারেটর, গণপূর্ত বিভাগ কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

ঈদুল ফিতর সমাগত হলেও উত্তরাঞ্চলের কৃষকদের মনে নেই উৎসবের আনন্দ। আছে শুধু লোকসানের হিসাব আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। মাঠজুড়ে কষ্টে ফলানো আলুর ন্যায্য দাম না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। উৎপাদন খরচ যেখানে কেজিতে ১৫-১৬ টাকা, সেখানে বাজারদর নেমে এসেছে ৯-১০ টাকায়; তা-ও মিলছে না ক্রেতা।
২৯ মিনিট আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জে এম জাহিদ হোসেন বলেছেন, টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না। কেউ সংকটে পড়লে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে বিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীতে যাবে।
২ ঘণ্টা আগে
রাত পৌনে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন।
৪ ঘণ্টা আগে