পিপলস লিজিংয়ের ৬৪ ঋণখেলাপিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১১ এপ্রিল এবং আরও কয়েক ধাপে তাদের হাজির হতে বলা হয়েছে। আর নির্ধারিত দিনে হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আদেশে উল্লেখ করেছেন আদালত। আজ সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের ১২ জুলাই হাইকোর্ট ঋণখেলাপিদের একটি ডাউন পেমেন্ট দিয়ে রি-শিডিউল করতে আদেশ দিয়েছিলেন। অনেকে ডাউন পেমেন্ট দিয়েছেন আবার অনেকেই দেননি। এই ৬৪ জন ডাউন পেমেন্ট না দেওয়ায় তাদের তলব করা হয়েছে।’
অনিয়ম-দুর্নীতির কারণে গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ এ প্রতিষ্ঠানটিকে ২০১৯ সালে অবসায়নের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে প্রতিষ্ঠানটি পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার নির্দেশনা চেয়ে গত বছরের জুনে ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে চেয়ারম্যান করে দশ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।

নাটোরের গুরুদাসপুরে মোহিরুল ইসলাম নামের এক কৃষকের পরিবারে হামলা, বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও থানায় অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া দ্বি-মুখী স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা এবং রাতের আঁধারে বিদ্যালয়ের সৌরবিদ্যুৎ সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, ‘জনগণের টাকায় মহাসড়কে পার্ক করা ছিল প্রতারণা। ৭ কোটি টাকায় পার্ক করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন মেয়র। বরিশালকে বাঁচাতে এ ধরনের পরিবেশবিরোধী কাজ যাতে আর না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্জ্যকে কী করে সম্পদে পরিণত করা যায়, তা নিয়
২ ঘণ্টা আগে
বাগেরহাটে হামলায় নিহত বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জামায়াতের তিন কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, এখনো মামলা হয়নি, তবে হত্যাকারীদের শনাক্তে একাধিক দল কাজ করছে।
৩ ঘণ্টা আগে